২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দাবিকৃত টাকা না পেয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ

spot_img

 

মোংলা সংবাদদাতা :

বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে বনি মোল্লা (১৮) নামে এক যুবককে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে আহত বনি মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সন্ধ্যায় মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শামছুর রহমান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী হারুন খাঁ (৫২) ও তার ছেলে মাহি হোসেন অপু (২০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় বনির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর মা আছমা আক্তার বেবী জানান, মঙ্গলবার সন্ধ্যায় বনি মোল্লা স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হারুন খাঁর নেতৃত্বে মাহি হোসেন অপুসহ ১০-১২ জন লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এতে বনির ঠোঁট কেটে যায়, সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং ডান হাতের কনুই ভেঙে যায়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে বনিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, জমি নিয়ে বিরোধ থাকলেও ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে অতিরঞ্জিত করা হয়েছে।

মোংলা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ