৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

spot_img

সাধীন আলম হোসেন: লালপুর নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোর থেকে পদ্মা নদীর চরসহ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর—এই পাঁচ জেলার প্রায় ৬৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে নিজ নিজ জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএমের সার্বিক তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও পরামর্শে রাজশাহী অঞ্চলের অভিযানের কার্যক্রম পরিচালিত হয়। নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনা ও তত্ত্বাবধানে লালপুর থানা এলাকায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল।

এ অভিযানে নাটোর জেলার ১০০ জনের বেশি পুলিশ সদস্য অংশ নেন। তাঁরা লালপুর থানা এলাকার পদ্মা নদীর চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলাসহ বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ