৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রবাসীর বউকে নিয়ে উধাও এএসআই

spot_img

পাবনার চাটমোহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গৃহবধূর শ্বশুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার, তবে জিডি করার পর আজ শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে। শাকিল আহমেদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা ও তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে চাটমোহর থানায় এক কাজে যান। সেখানেই তাঁর সঙ্গে এএসআই শাকিলের পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে মাসুরা শ্বশুরবাড়ি ছেড়ে থানার পেছনের চৌধুরীপাড়া মহল্লায় একটি বাসা ভাড়া নেন, যেখানে শাকিলের যাতায়াত ছিল নিয়মিত।

মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানার বাইরে যান শাকিল। একই সময় থেকে মাসুরাকেও পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার তাঁর থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত ফেরেননি।

মাসুরার শ্বশুর বজলুর রহমান বহু জায়গায় খোঁজাখুঁজি করেও পুত্রবধূকে পাননি এবং শাকিলের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পেরে থানায় জিডি করেন। মাসুরা দুই সন্তানের মা। ঘটনাটি এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

যোগাযোগের চেষ্টা করা হলেও শাকিল আহমেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে পাবনার সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, বিষয়টি তদন্তাধীন এবং শাকিলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র:ডৈইলি বরিশাল

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ