২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জামায়াত নেতাকে গলা কেটে হ’ত্যা

spot_img

গাইবান্ধা গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নজিরকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এর আগে, শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এই ঘটনা ঘটে।

নজরুল ইসলাম নজির শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি এবং ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে শীতল গ্রামে তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ (রোববার) সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গত রাতে বাড়ির পাশেই দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। হত্যার কারণ জানা যায়নি, ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ