বগুড়া জেলা শাজাহানপুরে চামড়ার বাজারে ধস, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা By নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২৬ 0 112 Share FacebookTwitterWhatsAppEmailPrintTelegramCopy URL নিজস্ব প্রতিবেদক আরও পড়ুন নেপালে বাড়ছে মৃত্যুর মিছিল: উদ্ধার ৯৫ মরদেহ, নিখোঁজ বহু আগস্ট ২৬, ২০২৬ বগুড়ায় বাসের ধাক্কায় নারী নিহত, আহত ছেলে-নাতি আগস্ট ২৬, ২০২৬ সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগস্ট ২৬, ২০২৬ সুখবর! বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার আগস্ট ২৬, ২০২৬ একসময় কোরবানির ঈদ এলেই বগুড়ার শাজাহানপুরে জমে উঠত চামড়ার বাজার। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলত কেনাবেচার ব্যস্ততা। তবে এবার সেই চিত্র অনেকটাই ভিন্ন দেখা গেছে ক্রেতা সংকট ও বড় ব্যবসায়ীদের অনাগ্রহ। এতে চরম বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, ঢাকার ট্যানারি মালিকদের কাছে তাদের কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। সেই অর্থ দীর্ঘদিন ধরে আটকে থাকায় অনেকের পুঁজি সংকটে পড়েছে। পাশাপাশি লবণের দাম বৃদ্ধি ও চামড়া সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, গ্রামাঞ্চল থেকে গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ টাকায় কিনে বাজারে এনে বিক্রি করতে হচ্ছে মাত্র ২০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকায়। এতে পরিবহন ও শ্রমিক খরচই উঠছে না। লাভ তো দূরের কথা, মূলধন হারানোর শঙ্কায় রয়েছেন অনেকে। খাসির চামড়ার বাজার পরিস্থিতি আরও ভয়াবহ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝিড়া মহাসড়কে অস্থায়ী চামড়ার বাজারে খাসির চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ২০ টাকায়। অথচ এসব চামড়া তারা কিনেছিলেন ৩০ থেকে ৬০ টাকায়। ফলে বড় ধরনের লোকসানে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মৌসুমি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “গ্রাম থেকে বেশি দামে চামড়া কিনে এখন কম দামে বিক্রি করতে হচ্ছে। গাড়িভাড়া ও শ্রমিক খরচ দেওয়ার পর হাতে কিছুই থাকছে না।” ক্রেতারা বলছেন, গবাদিপশুর মধ্যে ল্যাম্পি রোগের প্রভাবে অনেক চামড়ার মান নষ্ট হয়েছে। সরকার নির্ধারিত দামে মূলত ভালো মানের চামড়াই কেনা হচ্ছে। নিম্নমানের চামড়ার চাহিদা না থাকায় দামও কমে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আড়তদার বলেন, “ট্যানারিগুলোর কাছে আগের পাওনা আটকে আছে। টাকা না পেলে বড় পরিসরে ব্যবসা চালানো সম্ভব নয়। এছাড়া লবণের দাম ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় অনেকেই ঝুঁকি নিতে চাইছেন না।” আড়তদার ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত বকেয়া পরিশোধ ও বাজার স্থিতিশীল না হলে আগামীতে চামড়া ব্যবসায় আরও বড় সংকট তৈরি হতে পারে। Share FacebookTwitterWhatsAppEmailPrintTelegramCopy URL Previous articleবগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হ*ত্যা করলো স্বামীNext articleবগুড়ায় কোরবানির গোশত বিক্রির ধুম, অসহায়দের মাঝেও সীন্ডিকেটের থাবা সর্বাধিক জনপ্রিয় শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত আগস্ট ২৫, ২০২৬ ইয়াবা-চাপাতি নিয়ে দাপট, শাজাহানপুরে র্যাবের জালে ‘জালাল গ্রুপের’ ১১ জন আগস্ট ১৯, ২০২৬ স্কুলে মোবাইল আনলেই কড়া ব্যবস্থা! টিকটক-রিলসেও চোপীনগর উচ্চ বিদ্যালয়ের ‘নো এন্ট্রি’ আগস্ট ২৩, ২০২৬ শেরপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের মৃত্যু আগস্ট ২৩, ২০২৬ LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. - বিজ্ঞাপন - সর্বশেষ নেপালে বাড়ছে মৃত্যুর মিছিল: উদ্ধার ৯৫ মরদেহ, নিখোঁজ বহু আগস্ট ২৬, ২০২৬ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বামুনিয়া দারুলউলুম মাদ্রাসায় রচনা ও কুইজ প্রতিযোগিতা আগস্ট ২৬, ২০২৬ বগুড়ায় বাসের ধাক্কায় নারী নিহত, আহত ছেলে-নাতি আগস্ট ২৬, ২০২৬ সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগস্ট ২৬, ২০২৬ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগস্ট ২৬, ২০২৬