৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় জামায়াত নেতার মৃত্যু

spot_img

 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে হাবিবুর রহমান (৬০) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)। সে পৌর এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট পৌর এলাকার আমীর ও ধুনট এইচ আর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

পারিবিরিক সুত্রে জানা যায়, তিনি দির্ঘিদন ধরে শারিরিক ভাবে অসুস্থ্য ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। পরে বিকেল ৫টায় জানাযাহ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক পৌর মেয়র আলীমুদ্দীন হারুন, ধুনট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, এইচ.আর.দাখিল মাদ্রাসার সহ সুপার ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা পূর্ব নায়েবে আমীর আব্দুল বাছেদ, অর্থসম্পাদক আব্দুল্লাহিল বাকি, ধুনট উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পূর্ব নুরুল হুদা সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ