৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে এক পশলা বৃষ্টিতে স্বস্তি- হয়েছে কিছুটা ক্ষয়ক্ষতিও

spot_img

মুরাদনগরে এক পশলা বৃষ্টিতে স্বস্তি- হয়েছে কিছুটা ক্ষয়ক্ষতিও

টানা তীব্র তাপদাহের পর কুমিল্লার মুরাদনগরে বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার ( ২ মে ২০২৪ ) বিকেলে আকাশে বৃষ্টির আনাগোনা বাড়ছিল। সাথে বইতে ছিল মৃদু বাতাস। সন্ধ্যার পর থেমে থেমে মুরাদনগরের বিভিন্ন অঞ্চলে কয়েক ঘন্টার বৃষ্টিতে স্বস্তি ফিরেছে মুরাদনগরের মানুষদের মাঝে।

টানা দুই সপ্তাহের তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় পরস্পর আলাপচারিতা ও ফেইসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম সহ প্রায় সকল সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস দেখিয়েছেন সব শ্রেণি ও পেশার মানুষ।

বৃষ্টির পাশাপাশি ধমকা হাওয়া বয়ে যাওয়ায় বিভিন্ন রাস্তায় গাছ পরে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। এক সেচ্ছাসেবক শাহজালাল জানিয়েছেন তারা রাস্তা থেকে কয়েকটি গাছ সরিয়েছেন। গাছের সঙ্গে সিএনজি ধাক্কায় আহত হয়েছেন অনেকে। নহল চৌমুহনী বাজারের এক ব্যবসায়ী বিষয়টি জানিয়েছেন৷ তিনি বলেন মুরাদনগর থেকে নহল চৌমুহনী আসার পথে ওনি যে গাড়িতে ছিলেন তা এক্সিডেন্ট হয়৷ এতে ভাগ্যক্রমে ওনার কিছু না হলেও ড্রাইবার ও আরেক যাত্রী আহত হয়েছেন। ভারী বাতাসে উড়ে গেছে বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়ির চাল।

দীর্ঘ দিন পর এমন বৃষ্টিতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও বৃষ্টিতে খুশি প্রায় সকল শ্রেনীর মানুষ। কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ায় তামন ভরে উপভোগ করেছেন অনেকে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ