৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ঘাস মালিকের মারধরে ছাগল মালিক নিহত

spot_img

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামে এক খামারি নিহত হয়েছেন।

উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালী বাজার এলাকায় সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানিক চৌধুরী ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি ছাগলের খামার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিবেশী কাকরুলের সঙ্গে মানিক চৌধুরীর আগে থেকেই বিরোধ চলছিল। কাকরুলের জমির ঘাস মানিকের ছাগল খেয়ে ফেলাকে কেন্দ্র করে সোমবার দুজনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে সন্ধ্যায় ঝাঝিড়া বাঙালী বাজারের দিকে যাওয়ার সময় মানিক চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে।

তারা আরও জানান, কাকরুল ও তার ভাতিজা রেজাউল লাঠিসোঁটা দিয়ে মানিককে মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি তাজমিলুর রহমান বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ