১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় হাসপাতালে অসুস্থ রোগীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি লালু

spot_img

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অসহায় ও অসুস্থ রোগীদের খোঁজখবর নিয়েছেন বিএনপি কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুরের হোসেনপুর গ্রামের হোসনে আরা বেগম, মহিষাবান ইউনিয়নের রাশেদা বেগম ও এরশাদ হোসেনের নবজাতক শিশু, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এমরান হোসেনসহ কয়েকজন অসুস্থ রোগীর খোঁজখবর নেন। এছাড়া বগুড়া হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতাল-এ চিকিৎসাধীন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডলের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এস্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ