২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেরোবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু :প্রথম দিনেই উপচে পড়া ভীড়

spot_img

বেরোবি সংবাদদাতা
গুচ্ছ অধিভুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । এতে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গিয়াছে।
আজ ৬ (অক্টোবর) রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয় এই ভর্তি কার্যক্রম যা চলবে বিকেল চারটা পর্যন্ত।। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ১ম তলায় জনতা ব্যাংকে চূড়ান্ত ভর্তির টাকা দেয়ার মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে।

সদ্য চূড়ান্ত ভর্তি হতে আসা ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামী বলেন,
“বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কারণে আমরা অনেকদিন বসে ছিলাম যার কারনে আমাদের মাঝে একটা অবসাদ চলে আসে এসেছিল। আমরা খুশি চূড়ান্ত ভর্তি কার্যক্রম হলে আমরা ক্লাসে ফিরতে পারব। ”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অতন্দ্রিলা রিয়া বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রায় ৫ মাস পেরোচ্ছে। দীর্ঘদিন ধরে ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকার কারণে আমরা কিছুটা চিন্তায় ছিলাম। আবারও ভর্তির কার্যক্রম স্বাভাবিক হয়েছে ভালোই লাগছে। কিন্তু আমাদের ক্যাম্পাসের ব্যাংক বুথে দীর্ঘ সারিতে প্রায় ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি। খুবই বাজে অভিজ্ঞতা। এখনও বুথে টাকা জমা দিতে পারিনি।

উল্লেখ্য এ ভর্তি কার্যক্রম চলবে ০৬ অক্টোবর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত। এছাড়াওএকই সাথে চলছে স্নাতক দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের ফর্মফিলপের কার্যক্রম।
সাজ্জাদুর রহমান

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ