২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন না নেইমার!

spot_img

বিশ্বকাপের আগে ব্রাজিলে একটি বড় বিতর্ক শুরু হয়েছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নেইমার ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন না। নেইমার পাবেন ১৩ নম্বর জার্সি।

সে খবরটি এখনও নিশ্চিত নয়। কারণ জার্সি নম্বর এখনো আনুষ্ঠানিকভাবে ঠিক হয়নি। কিন্তু বিতর্ক থামেনি, বরং প্রশ্ন উঠছে- ব্রাজিলের সবচেয়ে আইকনিক জার্সিটি আসলে কার হওয়া উচিত?

ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে বিশ্বকাপে খেলেছেন পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো, কাকাদের মতো কিংবদন্তিরা। নেইমারও তাদের পথ ধরে এক দশকের বেশি সময় ধরে এই জার্সি বহন করছেন। ২০১৩ সালের ২১ জুন প্রথমবার তিনি এই জার্সি পরেন। এরপর থেকে জাতীয় দলে যখনই মাঠে নেমেছেন, প্রায় সবসময়ই এই জার্সি তার গায়ে ছিলো।

অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র এখন ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই। রিয়াল মাদ্রিদের এই তারকা ২০২৩ সালের ১৭ জুন প্রথমবার ১০ নম্বর জার্সি পরেন। তখন নেইমার চোটের কারণে দলের বাইরে ছিলেন। সেই থেকে অনেক সমর্থক ভিনিসিয়ুসকেই ব্রাজিলের নতুন ফুটবল নেতা হিসেবে দেখতে শুরু করেছেন।

যদি সিনিয়রিটিকে সম্মান দেওয়া হয়, তাহলে সবচেয়ে স্বাভাবিক ফলাফল হবে নেইমার ১০ নম্বর রাখবেন এবং ভিনিসিয়ুস ৭ নম্বরে ফিরে যাবেন। রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলে ভিনিসিয়ুস আগেও এই নম্বর পরেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ