২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

spot_img

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

আব্দুল হালিম সরদার
ময়মনসিংহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) শহরের পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) কল্যাণ সভার আয়োজন করে ময়মনসিংহ জেলা পুলিশ। কল্যাণ সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম । পুলিশের মাসিক কল্যাণ সভার মাধ্যমে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের অবদানের জন্য সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের পর্যালোচনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ,শ্রেষ্ঠ এসআই, ওয়ারেন্ট তামিল, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ বিট অফিসার, চাঞ্চল্যকর অটোচালক হাসেম হত্যা,বহুবিবাহের প্রতারণা চুরিসহ বিভিন্ন ক্যাটাগরীতে অফিসারদেরকে পুরস্কৃত করা হয়েছে।
তাদের মধ্যে চাঞ্চল্যকর অটোচালক হাসেম হত্যার ঘটনায় জড়িত ৭ জন এবং বহুবিবাহের প্রতারক চক্রের সদস্য গ্রেফতারে জেলা গেয়েন্দা শাখার (ডিবি) ওসি জনাব ফারুক হোসেন, টিআরসি নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেফতারে ময়মনসিংহ পুলিশ লাইন্স এর এস আই (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেন, ১৪. চুরি যাওয়া বাস উদ্ধারের চারজন আসামি গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা এস আই (নি:) শুভ্র সাহা, সম্প্রতি ‍অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য – কন্ট্রোল এন্ড অপস কং/১২৭৫ বিভাগের শাহ আলম, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের চারজন আসামি হত্যা মামলার আসামি গ্রেফতারে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, ডাকাত দলের ৫ সদস্যসহ পিকাপ উদ্ধারে ত্রিশাল থানা এসআই(নিঃ)আব্দুল করিম,৯. ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতারে-ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মো:আরিফুল ইসলাম, . ৫০ টি চোরাই মোবাইল উদ্ধার ও আসামি গ্রেফতারে ভালুকা মডেল থানার এস আই (নি:) আবুল কালাম আজাদ এবং ১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ‍হিসেবে মুক্তাগাছা থানার এএসআই (নিঃ) মোঃ আমির হামজা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট এসএম শওকত হোসেন, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে ফুলবাড়িয়া থানার এস আই (নিঃ) রাকিবুল হুদা, শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে ভালুকা থানার মোঃ নজরুল ইসলাম,কোতোয়ালি থানার মোঃ মাহমুদুল হাসানকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও জনাব , গফরগাঁও সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার, আফরোজা নাজনীন এবং জনাব মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার “Police Force Exemplary Good Service Badge 2023” (আইজিপি ব্যাজ) এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) নিরুপম নাগের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্তি, প্রাপ্তিতে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় এই সকল মেধাবী এবং চৌকস অফিসারদের শুভেচ্ছা জানায় ময়মনসিংহ জেলা পুলিশ । পরে পুরস্কার প্রদান শেষে পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ এর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্তিতে সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএমকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভা শেষে মহোদয় নিজের বক্তব্যে ফোর্সের উন্নয়নমূলক বিবিধ দিক-নির্দেশনার পাশাপাশি ডিউটি পালনকালে সর্বোচ্চ ধৈর্য্য, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ