১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় কুড়িগ্রামে “বন্ধু কুড়িগ্রাম ৯০”র দোয়া মাহফিল

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম : রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কুড়িগ্রামে “বন্ধু কুড়িগ্রাম ৯০” সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ আসর সন্ধ্যায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়াস্থ ওএফসি ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এই দোয়া মাহফিলের আয়োজন করেন “বন্ধু কুড়িগ্রাম ৯০” সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন “বন্ধু কুড়িগ্রাম ৯০” সংগঠনের সভাপতি মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,  সদস্য শামসুজ্জোহা চৌধুরী সাজু, আরিফুল ইসলাম, রোস্তম, লিমন, রব্বানী, আতাউর, রেজাউল করিম রেজা, সিদ্দিক, মানিক, বাহার, গায়ক সফি, কল্লোল ও আসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এবং দোয়া পরিচালনা করেন শহরের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের খতীব সাহেব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ