২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

মাঝিড়া বন্দরে ফ্লাইওভার দাবি, ঝুঁকিতে প্রতিদিনের পথচারী

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর—উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ স্থানে একটি ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ব্যস্ত মহাসড়কের দুই পাশে স্কুল-কলেজ, হাট-বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন অসংখ্য মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দিন দিন যানবাহনের চাপ বাড়লেও নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
এলাকাবাসীর মতে, মাঝিড়া বন্দরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং যান চলাচলেও স্বাভাবিক গতি ফিরবে। এতে উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও আরও নিরাপদ ও গতিশীল হবে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপে মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন স্থানীয়রা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ