২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

মোংলায় ২৯ বোতল বিদেশি মদ ও ৩টি বিয়ার সহ মাদক কারবারী আটক

spot_img

মোংলা সংবাদদাতা: মোংলা পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদ ও ৩টি বিয়ার সহ এক মাদক কারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

বুধবার ( ৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোংলা পৌর শহরের শামসুর রহমান সড়কের একটি ভাড়া বাসা থেকে মদসহ আব্দুর রহিম (৫৫) কে আটক করা হয়। আটক আব্দুর রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শামসুর রহমান সড়ক এলাকা থেকে ২৯ বোতল বিদেশী মদ ও ৩টি বিয়ার সহ আব্দুর রহিমকে আটক করা হয়। এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ