২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

রমজানে যেখানে মিলছে ১০ টাকায় দুধ

spot_img

এসবি ডেস্ক : রমজান মাস এলেই ব্যবসায়ীরা যেখানে জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকেন সেখানে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের এক ব্যবসায়ী।

পুরো রমজান জুড়ে ১০ টাকা লিটারে খামারের দুধ বিক্রি করবেন শিল্পপতি মো. এরশাদ উদ্দিন। রমজানের প্রথম দিন মঙ্গলবার (১২ই মার্চ) বেলা ১১টা থেকে তিনি এ কার্যক্রম শুরু করেন।

রমজান মাসজুড়ে ১০ টাকা লিটার দরে খামারের দুধ বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। যে কেউ তার খামার থেকে মাত্র ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ১ লিটার দুধ কিনতে পারবেন।

মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য। এলাকায় তিনি শিল্পপতি নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে এলাকায় মানবিক সেবামূলক কাজ করছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন স্কুল-কলেজসহ কয়েকটি শিক্ষামূলক প্রতিষ্ঠানও।

এরশাদ উদ্দিন জানান, রমজান মাসের প্রথম দিন থেকে ১০ টাকা কেজি দরে দুধ বিক্রির এ কাজ চলমান থাকবে শেষ দিন পর্যন্ত। যে কেউ খামার থেকে মাত্র ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ১ লিটার দুধ কিনতে পারবেন।

এ উদ্যোগের জন্য জন্য এলাকায়ও প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

তিনি আরও জানান, রমজান আসলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারগুলোতে এক কেজি দুধ ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। ১২০ টাকা দামে নিম্নবিত্ত মানুষ ক্রয় করে খাওয়ার ক্ষমতা নেই। এ বিষয়টা চিন্তা করেই তাদের জন্য নামমাত্র ১০ টাকা মূল্যে ৭০ জনকে ১ লিটার করে দুধ দেওয়ার এ পরিকল্পনা। এমনও লোকজন আছে যাদের বিনামূল্যে দুধ দেওয়া হয়। আজ প্রথম রমজান থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে রমজানের শেষ দিন পর্যন্ত।

তিন বছর আগে এরশাদ উদ্দিন নিজ এলাকায় জে সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের তিন শতাধিক গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে ২০টি গরু দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে ৭০-৭৫ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। সেই সব দুধ তিনি ১০ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। যে কেউ তার খামার থেকে নাম মাত্র ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন। বেলা ১১টার দিকে গিয়ে দেখা গেছে তার খামারে এলাকার দরিদ্র শতেক নারী পুরুষ লাইন ধরেছেন। তারা ১০ টাকা আবার অনেকেই বিনামূল্যে দুধ নিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ