৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তারাবির নামাজ পড়তে বের হয়ে লা’শ হয়ে ফিরলেন যুবক

spot_img

এসবি ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের রেললাইনের পাশ থেকে জুয়েল (২৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে শীতলপুর চৌধুরী ঘাটা এলাকাসংলগ্ন রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল একই এলাকার মো. মিয়ার ছেলে।

স্বজনরা জানিয়েছেন, সোমবার রাতে তারাবির নামাজ পড়তে মসজিদের উদ্দেশে ঘর থেকে বের হন জুয়েল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি ফিরে না আসায় মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। আজ সকালে স্থানীয়রা রেললাইনের পাশে জুয়েলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে জুয়লের মরদেহ দেখতে পান।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রাজীব পোদ্দার গণমাধ্যমকে জানান, রেললাইন থেকে যুবকের মরদেহটি উদ্ধার করেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার নাক, মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল। রেলের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণের মাধ্যমে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

তিনি আরও জানান, যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সূত্র : আরটিভি

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ