২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লালপুরে পদ্মার তীরে তিন লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

spot_img

মোঃ শরিফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মানদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার অবৈধ দোয়ারি, কারেন্ট ও বাদাই জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পযন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। পরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন বলেন,
আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামে, তাদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর অবস্থান গ্রহণ করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ