২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা-মেয়ে নি’হত, মা আশঙ্কাজনক

spot_img

মো: আব্দুল হান্নান:

বগুড়ার শাজাহানপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর চার বছরের শিশু কন্যা নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (২৫ মে, ২০২৬) সকাল আনুমানিক ৭:৩৫ মিনিটে শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

‎​হতাহতরা সবাই পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। ‎​নিহতরা হলেন, আনিসুর রহমান (৩৫)। সে পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের এরশাদ আলীর ছেলে এবং তাঁর চার বছরের শিশু কন্যা আয়েশা আক্তার (০৪)। ​আহত পুষ্পা আক্তার (নিহত আনিসুর রহমানের স্ত্রী)।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনিসুর রহমান রংপুরে ব্র্যাক এনজিওতে সিও পদে কর্মরত ছিলেন। সকালে পাবনা থেকে একই পরিবারের তিন আরোহী মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনের পর্যটন মোটের বিপরীত পাশে ৫০ গজ সামনে বনানী নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিন আরোহীই মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা আনিসুর রহমান ও তাঁর শিশু কন্যা আয়েশা মারা যান।

‎​দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত মোছাম্মত পুষ্পা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাইওয়ে পুলিশ পুরো ঘটনাটি নিবিড়ভাবে তত্ত্বাবধান করছে। দুর্ঘটনার পর ঘাতক অজ্ঞাতনামা গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ