১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউমেসাসের ব্যতিক্রমী আয়োজন, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী ও ক্যাডাররা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “ইউনিভার্সিটি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শাজাহানপুর (ইউমেসাস)”-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্যারিয়ার সেমিনার এবং বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও ক্যাডার সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মো. মোরশেদ মিলটন। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে ইউমেসাসের উদ্যোগের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি ও এএএসডিসির পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, এনআরবি ঢাকা’র কর কমিশনার তৌহিদুল ইসলাম ইকবাল, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ জাফর আলমগীর এবং মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু।
এ সময় উপস্থিত ছিলেন ইউমেসাসের ২০২২-২৩ সেশনের সভাপতি আব্দুল কাদির, ২০২৩-২৪ সেশনের সভাপতি আতিকুর রহমান শাকিল, ২০২৪-২৫ সেশনের সভাপতি রবিউল ইসলাম সানি, বর্তমান সভাপতি এম এইচ জেমস এবং সাধারণ সম্পাদক মো. মুজাহিদুর রহমান রাকা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষা গ্রহণ এবং কর্মজীবনে সফল হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শাজাহানপুরের শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ইউমেসাস ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ