৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে কিংস স্টার ও কিংস রাইডার্সের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন এনামুল হক শাহীন

spot_img

বগুড়া  শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কিংস স্টার ও কিংস রাইডার্স দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

কামারপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোকছেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল হক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা, চোপিনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রজব আলী বাবলু, সহ-সভাপতি ইলিয়াস মণ্ডল, দুলাল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ