৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে ৮ মাসের গর্ভবতী গাভী জবাই: জামালগঞ্জ বাজারে উত্তেজনা, মাংস বিক্রি বন্ধ

spot_img

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

​জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের শুক্রবার গোস্তহাটিতে আট মাসের একটি গর্ভবতী গাভী জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় জড়িত কসাই মোস্তেন স্থানীয়দের তীব্র তোপের মুখে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে বাজারের গোস্তহাটিতে মাংস বেচাকেনা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ জামালগঞ্জ বাজারের গোস্তহাটিতে মাংস ব্যবসায়ী মোস্তেন একটি গাভী জবাই করেন।

জবাইয়ের পর পেট কাটার সময় দেখা যায় গাভীটি প্রায় আট মাসের পূর্ণ গর্ভবতী ছিল এবং পেটে একটি অপরিণত বাছুর রয়েছে। ঘটনাটি জানাজানি হতেই হাটে উপস্থিত সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

​মুহূর্তের মধ্যেই গোস্তহাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা অভিযুক্ত কসাই মোস্তেনকে ঘিরে ফেলে তোপের মুখে ফেলে। স্থানীয়দের প্রতিবাদের মুখে বাজারে মাংস বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত মুনাফার লোভে এমন গর্ভবতী পশু জবাই করা হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও আইনবহির্ভূত।
​বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি শান্ত রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় নেতৃবৃন্দ ও বাজার কমিটির হস্তক্ষেপে তৎপরতা চলছে।

অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ