১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে জামুন্না পল্লী বন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

spot_img

 বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না পল্লী বন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, র‌্যালি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
প্রধান শিক্ষক নাজমুন্নাহার নাজুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক রিপন, অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, অভিভাবক সদস্য মাসুদুর রহমানসহ শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ