১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন, ২বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি ঘেগি পাড়া গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে দুইটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল )  সকাল ১০টার দিকে শাজাহানপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে কথিত আবদুল্লাহ বেকারির মালিক হাবিবর রহমান এবং নামহীন বেকারির মালিক ফারুকের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর ফারুক হোসেন।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি সংবাদ বুলেটিনকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ