৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুরে আলোচিত ফোরকান হত্যা মামলায় আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোহাইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ ইব্রাহিম সরদার (৬০), পিতা মৃত আহম্মেদ আলী সরদার, মাতা মৃত রিপা খাতুন, সাং-শালিখা পশ্চিমপাড়া; এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফুর ওরফে সাজু (৬২), পিতা মৃত আজিমুদ্দিন, মাতা মৃত ছাবে বেওয়া, সাং-শালিখা মসজিদপাড়া।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই তারা ফোরকান হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে পলাতক ছিলেন। এদের মধ্যে মো. আব্দুল গফুর ওরফে সাজুর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান,গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১২ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ