১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার ইফতার ও দোয়া মাহফিল

spot_img

শাজাহানপুরে মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার উদ্যোগে এতিম শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও মুসল্লিদের অংশগ্রহণে বুধবার (৪ মাচ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম। মাদরাসার মোহতামিম মাওলানা ফুরকান ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী, মাঝিড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম এবং শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ