১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পান্ডারপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাব্বি নামের একজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ইমন নামের অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ