১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার মধ্যে কোনো এক সময় উপজেলার আড়িয়া ইউনিয়নের বামনীয়া মণ্ডলপাড়া এলাকার মোখলেছের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ নয়মাইল এলাকার সবজি ব্যবসায়ী সবুজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কী কারণে আকাশ আত্মহত্যা করেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. তাইজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তবে এ বিষয়ে জানতে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ