১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ২ জন আহত, হাসপাতালে ভর্তি

spot_img

বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোড়া বাজার এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২০ জুন) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— কামারপাড়া গন্ডগ্রাম এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ হোসেন (৩৫) এবং শিবগঞ্জ উপজেলার আটমূল পণ্ডিতপাড়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেজোড়া বাজার এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল সংবাদ বুলেটিনকে জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ