
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত হাসপাতাল পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
সভায় জানানো হয়, হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করতে দ্রুত নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে। এ লক্ষ্যে হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত নিজস্ব মাঠে বহুতল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




