১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ‘জয় বাংলা’ স্লোগান

spot_img

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শহরের মাটিডালী এলাকায় ঘটেছে এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত মাটিডালী এলাকায় অবস্থিত সদর উপজেলা পরিষদের ফটকের সামনে উপস্থিত হয়। একপর্যায়ে তাদের একজন উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ককটেল ছোড়ার পরপরই দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

 

ওসি ইব্রাহীম আলী বলেন, সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরণ ঘটেনি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেলটি ছুড়ে পালিয়ে গেছে। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য দায়িত্বে ছিলেন, তবে তারা কাউকে চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ