৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সড়ক দু’র্ঘট’নায় কলেজছাত্র নি/হত, আ’হত ৫

spot_img

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নি/হত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার বগুড়া- নাটোর মহসড়কের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দু’র্ঘ’টনা ঘটে।

নিহত যুবকের নাম ফাহাদ (২০)। তিনি বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। নি/হত ফাহাদ একই এলাকার আব্দুল লতিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহাদের মামা মশিউর রহমান কাকন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫), কাহালু উপজেলার দোয়ারী গ্রামের রমজান আলীর ছেলে নয়ন (৪০), এ ছাড়া এই দুর্ঘটনায় আ’হত আরও দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ’র্ষে ঘটনাস্থলেই ফাহাদ নি/হত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ