২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় পিনাকীর বাড়ির সামনে আ’গু’ন দেওয়ার অভিযোগ

spot_img

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন।

৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্ত ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনও হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ