৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

spot_img

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তাইফুর রহমান।

সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু সাহেব সানি এবং বিআরডিবির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন প্রমুখ।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপর দিকে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছবিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ