১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর কৃষকদল নেতাকে দেখতে বিএনপি নেতৃবৃন্দ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁকে দেখতে যান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ আজিজুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক রনি, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সাবেক সভাপতি ইমরান হোসেন, উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, চোপিনগর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মেন্তেজার রহমান, ইসমাইল হোসেন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হাসান।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আজিজুল হকের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ