১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

spot_img

বগুড়ার শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীর উদ্যোগে কুরআন সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় মাঝিড়ায় অবস্থিত আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সবক গ্রহণকারী ৮০ জন শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মো. ইসমাইল হোসেন, সাবেক অধ্যক্ষ, ডোমনপুকুর আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে সবক প্রদান সহ দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী ফজলুল করিম, শাইখুল হাদিস, আলজামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা মাদ্রাসা), নিশিন্দারা, বগুড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, চেয়ারম্যান, আল্লামা ফকির আব্দুর রহমান ট্রাস্ট, আলহাজ্ব মাওলানা মো. আব্দুল মান্নান তালুকদার, অধ্যক্ষ, সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা এবং আলহাজ্ব মাওলানা মো. আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান, মাঝিড়া ইউনিয়ন পরিষদ ও খতিব, মাঝিড়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফকির আব্দুর রহমান ট্রাস্ট এর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কাওছার আলী, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মোঃ আতিকুজ্জামান, সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ, আব্দুল কাইয়ুম, রাশেদুল ইসলাম, সুমন আহম্মেদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আরো অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আলম সিদ্দিকী।

 

প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মো. আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সবক প্রদানকারী শিক্ষার্থীরা যেন অর্জিত জ্ঞান ও আদর্শ জীবন ধারণ করে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে পারে, সে জন্য সবার দোয়া কামনা করেন।

৮০ জন শিক্ষার্থীদের কুরআন সবক প্রদান ও দোয়ার মধ্য দিয়ে এর মূল অনুষ্ঠানিকতা শেষ হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ