২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে নাজির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত

spot_img

আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে নাজির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত (৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।

নাজির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেসার্স মুহীব ট্রেডার্সের স্বত্বাধিকারী নূর আহম্মেদ সরকার। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স মাথীম ট্রেডার্সের স্বত্বাধিকারী হাসানুল হক কানন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনগর এ,এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মেসার্স জাবির ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, দৈউলি ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক আমিরুল ইসলাম, জিহাদ নার্সারির স্বত্বাধিকারী মিনারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত ম্যাচে টাইব্রেকারের মাধ্যমে মিলু ফুটবল একাডেমি বগুড়া ৫-৪ গোলে গাইবান্ধা ফুটবল একাডেমি কে পরাজিত করে জয় লাভ করে। খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে সেরা ৭ জন দর্শকের মাঝে জিহাদ নার্সারির পক্ষে থেকে চারাগাছ প্রদান করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ