
আরিফুল ইসলাম, শিবগঞ্জ, (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে নাজির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত (২৫ অক্টোবর) শনিবার বিকেলে গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।
নাজির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেসার্স হীরা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল হামিদ হিরু।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সৈয়দপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিয়ারাপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শংকর কুমার সিংহ রায়, গাংনগর এম.আর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক রমজান আলী, আলাল একাত্তর পোল্ট্রি ফিস ফিড রিজওয়াল বগুড়া জোন ম্যানেজার সোহাগ মিয়া, ভাই ভাই ডিসকভার হোসিয়ারি প্রোপাইটর ফারুক হোসেন।
উক্ত এই ম্যাচে পীরগঞ্জ রংপুর দল ২-০ গোলে সিরাজগঞ্জ পরাজিত করে জয় লাভ করে। খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে সেরা ৫জন দর্শকের মাঝে চারাগাছ প্রদান করা হয়




