২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া -২ জামায়াত ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

spot_img

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির জনসম্পৃক্ততা আরও বিস্তৃত হচ্ছে।

শনিবার (২৫ অক্টোবর)সন্ধ্যায় ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক কর্মী সভায় জামায়াতের সদস্য জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মী বিএনপিতে যোগদান করেন।

সভায় যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এটি শুধু একটি যোগদান নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের একতাবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক।

উচ্ছ্বাসভরা পরিবেশে নতুন যোগদানকারীরা বিএনপির প্রতি আস্থা ও নিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।

এছাড়াও উক্ত কর্মী সভায় সাবেক ইউপি সদস্য শাহানা বেগমসহ আ’লীগ, যুবলীগসহ বিভিন্ন দলের শতাধিক মানুষ বিএনপির পতাকাতলে এসে ধানের শীষের পক্ষে কাজ করার শপথ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ