১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সোমবার ঢাকাসহ ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

spot_img

৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের পরামর্শে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) বন্ধ থাকবে।

তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, কর্তৃপক্ষ চাইলে সেসব প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে। সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

রোববার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি আরও জানান, তাপদাহের কারণে আগামীকাল সোমবার ঢাকাসহ ৫ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি আরও বাড়ানো হবে কি-না সে ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ