২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বাস উল্টে দুইজন নিহত

spot_img

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২৮ এপ্রিল )রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় ঢাকা – রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর( তদন্ত) শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে নারায়নগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।

বাসে থাকা এক যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই বাস ছাড়া হয়৷ বাসে সুপারভাইজার আর চালক ছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ