২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হবু বরকে নিয়ে দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সুমাইয়া

spot_img

এসবি নিউজ: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় ট্রাকের চাপায় সুমাইয়া (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে তার হবু বর ফরহাদ হোসাইন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কের সেতু কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

নিহত সুমাইয়া চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৯নং ওয়ার্ডের মৌলভীর পাড়া এলাকার বদিউল আলমের মেয়ে। ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি আলা উদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের (ফরহাদ হোসাইন-সুমাইয়া) বিয়ের কথা ছিল। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকা হয়। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সুমাইয়া মারা যান। ফরহাদের অবস্থাও ভালো না।

পেকুয়া থানার ওসি ইলিয়াস বলেন, ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সুমাইয়া নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ