১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হাদির হত্যার প্রতিবাদে শাজাহানপুরে মহাসড়ক অবরোধ,’বনানীকে শহীদ হাদি চত্বর’ ঘোষনা

spot_img

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার শাজাহানপুরে ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় বনানী চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ হিসেবে নামকরণের ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এনসিপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ। তিনি বনানী চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ হিসেবে ঘোষণা দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থানীয় নেতারা। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ