২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন কর্মকর্তা

spot_img

অতিরিক্ত সচিব পদে ১৩১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন সরকার। আজ রোববার (২৫ আগস্ট) ১৩১ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদবঞ্চিত কর্মকর্তাদের ঐক্যবদ্ধ পদোন্নতির জন্য বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে ১১৭ জনকে ১৩ আগস্ট উপসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।

এর আগে ১৮ আগস্ট ২০১ জনকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। ২০ আগস্ট আবার ২২ জনকে উপসচিব থেকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যেই তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর করা হবে এবং পূর্বের বকেয়া আর্থিক সুবিধা ভোগ করবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ