৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধে গোবিপ্রবিতে আনন্দ মিছিল

spot_img

গোবিপ্রবি প্রতিনিধিঃ-
গণহত্যাকারী দল হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগকে নিষিদ্ধ করার আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( গোবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) রাত ১১ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে আনন্দ মিছিল টি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়, মেয়েদের হলগেট, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিলে শিক্ষার্থীরা, ” একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; এই মাত্র খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; ২৪ এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই ; আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান ; শেখ হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আওয়ামী দোসরদের হুশিয়ার দিয়ে বলেন,” অবশেষে ২৪ এর আন্দোলনের বিপ্লবীদের চাওয়া পূরণ হয়েছে। ছাত্রজনতাকে গণহত্যাকারী স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এর সাথে এও বলতে চাই যারা ইনিয়েবিনিয়ে আওয়ামীলীগকে নিষিদ্ধের আন্দোলনে অংশ নেয়নি তারা ওই ফ্যাসিস্টেরই দোসর। আজ ছাত্রজনতা তাদেরকে ধিক্কার জানিয়েছে। এই ফ্যাসিস্টদেরকে আর এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী দালালদের হুশিয়ার দিয়ে আরও বলেন,” যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বসে বিগত সময়ে আওয়ামীলীগের দালালি করেছেন তাদের সবাইকে টেনে বের করা হবে। প্রত্যেককে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে ফ্যাসিস্ট মুক্ত করা হবে। এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী দালালদের কোনো স্থান হবে না।”

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে বলেন,” খুনের মামলার আসামি আব্দুল হামিদ কিভাবে পালিয়ে যায়? সরকারের মধ্যে বসে থাকা আওয়ামী দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চায়। একই সাথে আমরা শুধু আওয়ামী লীগের নিষিদ্ধে সন্তুষ্টি নয়।অতিদ্রুত জুলাইয় বিপ্লবের এস্তেহার ঘোষণার দাবি জানায়। “

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ