২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আগুনে পুড়ে সর্বস্ব খোয়ানো শাহ আলম পাচ্ছেন নতুন ঘর

spot_img

আগুনে পুড়ে সর্বস্ব খোয়ানো শাহ আলম পাচ্ছেন নতুন ঘর

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ অবশেষে ঘর পাচ্ছেন আগুনে পুড়ে সর্বস্ব হারানো দিনমজুর শাহ আলম। উল্লাপাড়ার কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের
স্বত্তাধিকারী র.ই মানিক (রফিকুল ইসলাম মানিক) রোববার বিকেলে উপজেলার বেতবাড়ি গ্রামের শাহ আলমের বাড়িতে গিয়ে তাকে পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি দিনমজুর শাহ আলমের হাতে ১০ হাজার টাকাও তুলে দেন।

গত বৃহস্পতিবার রাতে আগুন লেগে শাহ আলমের দুটি ঘর সহ ঘরে রক্ষিত সব কিছু পুড়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। এ ব্যাপারে শনিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

র.ই মানিক জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তার নজরে আসার পর তিনি
রোববার সরেজমিনে ক্ষতিগ্রস্থ শাহ আলমের পোড়া বাড়ি পরিদর্শনে যান। দুঃস্থ শাহ আলমের দুরবস্থা দেখে তিনি তাকে নতুন করে একটি ঘর নির্মাণ করে দেবার ঘোষনা দেন। দ্রুত এই নির্মাণ কাজ শুরু হবে। আপাতত চলার জন্য ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে শাহ আলমের হাতে।

ক্ষতিগ্রস্থ শাহ আলম জানান, র.ই মানিক তাকে ঘর নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি অনেকটা আস্বস্ত হয়েছেন। তিনি মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গতঃ র.ই মানিক এ অঞ্চলে প্রচুর মানবিক কাজ করে থাকেন। প্রতি শুক্রবার তিনি তার বাড়ির অঙ্গনে কয়েকশ দুঃস্থ মানুষকে দুপুরের খাবার
দিয়ে আসছেন। এছাড়া প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষকে তিনি বিভিন্নভাবে সহায়তা করে আসছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ