৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

spot_img

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (বুধবার) দিবাগত রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এই সময়ে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে। সেজন্য গ্রাহকরা সাময়িক সময়ের জন্য ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ধীরগতির মুখোমুখি হবেন।

বুধবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা সি-মি-উই-৫ ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে ওই একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ