২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

spot_img

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৭ অক্টোবর সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী সূচনা হয়। অত:পর উপজেলার ছয়টি ইউনিয়ন হতে ব্যানার ফেষ্টুন সহকারে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে। দুপুরের পরে বাদ্য যন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে পৌঁছে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক ও আটোয়ারী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাবেক ধামোর ইউ’পি চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা উপস্থিত ছিলেন। স্থানীয় যুবদলের সদস্য সচীব মোঃ বদিউজ্জামান মানিকের সঞ্চালনায় গৃহীত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, সদস্য মোঃ আব্দুল্লাহেল বাকী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম, সদস্য আব্দুর রহিম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সায়মন আক্তার সুমন, আহবায়ক মোঃ রাসেল ইসলাম ও সদস্য সচীব মোঃ বজলার রহমান সুমন প্রমূখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ