২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আমিরাতে লটারিতে ৪৫ কোটি জিতলেন শরিফ

spot_img

এসবি নিউজ ডেস্ক: ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাড়ি জমিয়েছিলেন শরিফ। সেখানে দীর্ঘদিন ধরে প্রবাসী হিসেবে কাজ করছিলেন। তবে ভাগ্যের খুব একটা বদল ঘটেনি।

শেষমেষ স্বপ্নপূরণের আশায় আবু ধাবির মিলিয়ন দিরহাম বিগ টিকিট র‌্যাফেল ড্রর টিকিট কিনেছিলেন। আর তাতেই খুলে গেছে কপাল। আবু ধাবির ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রতে’ গ্র্যান্ড পুরস্কার জিতেছেন তিনি। যা বাংলাদেশি প্রায় ৪৫ কোটি টাকা।

রোববার আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবির বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ১৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড পুরস্কার জিতেছেন ভারতীয় এক প্রবাসী। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি ৪৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকার বেশি। রোববার র‌্যাফেল ড্রর গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

মোহাম্মদ শরীফ নামের ওই প্রবাসী আমিরাতের বিজনেস বে-তে প্রোকিউরমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এক বছরের বেশি সময় আগে অনলাইনে বিগ টিকিট কিনেছিলেন তিনি। তার অন্য ২০ সহকর্মীকে নিয়ে যৌথভাবে এই টিকিট কিনেছিলেন তিনি।

পুরস্কার জয়ের পর তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে শরীফ বলেন, আমি ভারত থেকে আমার পরিবারকে নিয়ে আশার করছি। এরপর নিজস্ব ব্যবসা শুরু করতে চাই। এ ছাড়াও পুরস্কারের একটি অংশ আমি দান করতে চাই।

দুবাইয়ের কারামা জেলায় সাপ্তাহিক ছুটি কাটানোর সময় বিগ টিকিট র‌্যাফেল ড্রয়ের গ্র্যান্ড পুরস্কার জয়ের কথা জানতে পারেন শরীফ। সূত্র: গালফ নিউজ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ