৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বিবাহবার্ষিকীতে উপহার না দেওয়ায় স্বামীকে ছুরিকাঘাত

spot_img

এসবি ডেস্ক : বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে কোনো উপহার পাননি বলে রেগে স্বামীকে ছুরিকাঘাত করেছেন এক নারী। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুর টেক করিডোর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেলানদার থানায় একটি মামলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ৩৭ বছর বয়সী স্বামী ঘুমিয়ে থাকার সময় স্ত্রী (৩৫) তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানা গেছে।

আহত ওই ব্যক্তি পুলিশকে জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে। তিনি ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে তাঁকে আঘাত করেন স্ত্রী।

বিষয়টি বুঝতে পেরে সরে যান ওই ব্যক্তি। পরে প্রতিবেশীদের সহায়তায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

পুলিশ বলছে, গত ১ মার্চ ওই ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। এরই মধ্যে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ নিয়ে তাঁদের নিজেদের মধ্যে আলাপ করে মীমাংসা হওয়াটাই ভালো।

বিবাহবার্ষিকীতে দাদা মারা যাওয়ায় স্ত্রীকে উপহার দিতে পারেননি বলে জানান ওই ব্যক্তি। এর আগে কখনো বিবাহবার্ষিকীতে উপহার না দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি তাঁর। তিনি বলছেন, তাঁর স্ত্রীর মানসিক চিকিৎসা দরকার।
সূত্র : ইনডিপেনডেন্ড

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ